কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ফুটবল লিগে গতকাল রুবেলের একমাত্র গোলে যুব সংসদ ক্লাব হারিয়েছে ইএফএফ ক্লাবকে।
গতকাল ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে স্থানীয় মোহামেডান আবাহনী মুখোমুখি হয়েছে। এ দুই দলের লড়াইয়ে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে আবাহনীকে। ম্যাচের ২৭ মিনিটে ইয়াহিয়া গোল করেছেন। ফুটবল মাঠে এই দুই দলের লড়াইটি দারুণ উপভোগ্য হয়েছে। এই লিগে বিশ্বজাকের মঞ্জিল দল ১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ মোহামেডান পেয়েছে ১৮ এবং তৃতীয় স্থান পাওয়া আবাহনী পেয়েছে ১৬ পয়েন্ট।
