বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
অনলাইনের মাধ্যমে নৌবাহিনীর অফিসার ও নাবিকদের বেতন ভাতা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের উপস্থিতিতে চুক্তিতে সই করেন সহকারী নৌ বাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মোহাম্মদ ছাইফুল কবীর ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী