মঞ্জুর কাদেরের অভিনন্দন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:১১
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ম্যাচে সিরিজ জেতার কারণে অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রিমিয়ার ক্রিকেট লিগ ক্লাব সমিতি বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে। সমিতির সভাপতি মঞ্জুর কাদের ক্রিকেট দলের এই দারুণ পারফরম্যান্সের কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিসিবির নবনির্বাচিত পরিচালক মঞ্জুর কাদের বলেছেন, সিরিজ জয়ের আনন্দ দেশের আপামর জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস এনে দিয়েছে। উত্সব এনে দিয়েছে। অধিনায়ক মুশফিকুর রহমান, সোহাগ গাজী, মুমিনুল হক, শামসুর রহমান শুভ, রিয়াদ, বিজয়রা এই সাফল্য ধরে রেখে ক্রিকেট অনুরাগীদের আরো অনুপ্রেরণা দিবেন বলে আমি বিশ্বাস করি।