এখনও ফুটবল খেলছেন অনেকই। মহিলা ফুটবলে এই খেলোয়াড়দের কদরও আছে। ফুটবল মৌসুম এলে চড়া পারিশ্রমিক নিয়ে জার্সি গায়ে তুলছেন। তারপরও মাঠের পারফরম্যান্স থাকতেও কোচিং সার্টিফিকেট তুলে নিয়েছেন বাংলাদেশের তারা। সি লাইসেন্স কোচিং কোর্স করে হাতে সার্টিফিকেট পেয়েছেন সাবিনা খাতুন, মিরোনা, তৃষ্ণা চাকমা, সুইনু প্রু মারমা, নুবাই চিং মারমা, অংম্রা চিং মারমা, বিথি, জয়া চাকমারা। তারা এখন থেকে কোচ পরিচয় দিতে পারছেন। আরো কয়েক জন কোচ হয়েছেন, ফরিদা বেগম, নাসরিন আক্তার বেবি, মাহমুদা আক্তার। এই ১২ জন কোচ পরিক্ষায় পাস করে সি লাইসেন্স পেয়েছেন। জান্নাতুল ফেরদৌস এবং মাহমুদা খাতুনকে আরেকবার পরীক্ষা দিতে হবে। কারণ এই দু’জন একটি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
