আসুস গেমিং গ্রাফিক্স কার্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪০
আসুসের এইচডি৭৮৭০-ডিসি২-২জিডি৫ মডেলের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই কার্ডে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি৭৮৭০ গ্রাফিক্স ইঞ্জিন, যার ভিডিও মেমোরি ২ গিগাবাইট। আরও রয়েছে সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ ডিসপ্লে রেজ্যুলেশন, এইচডিএমআই আউটপুট, ডিভিআই আউটপুট, ডি-সাব আউটপুট, ডিসপ্লে পোর্ট প্রভৃতি। মূল্য ২৬,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।