হিরন্ময়ী হেমন্ত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩৬
হেমন্তের শিশিরঝরা প্রভাতে মাকড়সার জালে এমন হিরন্ময়ী দ্যুতি কৌতূহলী মনকে সচকিত করে তুলবে নিঃসন্দেহে। রাজধানীর কলকোলাহল থেকে বহু দূরে যমুনা-ধলেশ্বরীবিধৌত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আজিমপুর নামের ঘন শ্যামল পল্লীতে কৃষিজমির ধার ঘেঁষে ঝোঁপের মধ্যে মাকড়সা যে জাল বুনে রেখেছে তাতে প্রকৃতির রহস্যঘেরা হেমন্ত ঋতুর প্রথম পর্বেই রাতের শিশির ঝরে মুক্তোদানার রূপ ধারণ করেছে। প্রকৃতির কারিগররূপী মাকড়সা মালার মত তার যে জাল বুনেছে তাতে হেমন্তের শিশির বিন্দু বিন্দু আকারে জমে প্রকৃতি-সুন্দরীর খোঁপায় যেন এক অসাধারণ অলঙ্কার গড়ে তুলেছে। রাজধানীর ইট-পাথরের মধ্যে বসবাসকারী নাগরিকদের ক’জনেরই বা এমন দৃশ্য সচক্ষে দেখার সুযোগ হয়েছে! -সাইফুল ইসলাম