দেশি এবং বিদেশি ফুটবলারদের রেজিষ্ট্রেশন শেষ হবে ১৫ নভেম্বর। দেশি ফুটবলার কে কোন দলে খেলবেন তা প্রায় নিশ্চিত। এখন চলছে বিদেশি ফুটবলার নিয়ে পরীক্ষা। দেশের ফুটবল লিগে আবার ফরাসি এবং মিশরীয় খেলোয়াড় দেখা যেতে পারে। একাধিক ক্লাব মিশরীয় খেলোয়াড় আনার জন্য চেষ্টা করছে। এর মধ্যে মোহামেডান এবং মুক্তিযোদ্ধা রয়েছে। শোনা গেছে মিশরের বাসাম আবু নাল হাদিদ ইজ্জাদ এবং অ্যালগিলানি নাগিরিকে আনতে চায় মুক্তিযোদ্ধা। মোহামেডানে আসতে পারেন মোস্তফা মোহাম্মদ সিদ্দিক। শেখ রাসেলে দেখা যেতে পারে ফ্রান্সের ফুটবলার। নেপালের জাতীয় দলের অনিলগুরুংকে আনতে পারে মোহামেডান। এমন গুঞ্জনও চলছে। ম্যাক্সি অ্যারিক রজার ক্লাউড নামের একজন ফুটবলারকে আনার চেষ্টা করছে ট্রেবল জয়ী শেখ রাসেল। ক্লাবগুলো বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে ফুটবলার আনার চেষ্টা করছে। পেশাদার লিগের বারিধারায় ক্লাবে ইন্দোনেশিয়ান লিগে খেলা ফুটবলার আনছে। ভারত ও ভুটান থেকে ফুটবলার আসবেন। সব কিছু চূড়ান্ত হবে রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে।
