পেশাদার ফুটবল লিগের দল ফেনী সকার ক্লাব গতকাল খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। এ নিয়ে দুটি ক্লাব রেজিস্ট্রেশন করল। গতকাল বিকালে বাফুফে ভবনে খেলোয়াড়দের নাম জমা দেন ক্লাব কর্মকর্তা শাখাওয়াত হোসেন শাহীন। ২৪ জন ফুটবলারকে রেজিস্ট্রশন করায় ক্লাবটি। এর মধ্যে নতুন খেলোয়াড় ১৪ জন, পুরোন খেলোয়াড় ১০ জন। কোচ থাকছেন গাম্বিয়ান কোচ শেখ জামাল ফুটবল একাডেমির অমরকে সিং। ফেডারেশন কাপ ফুটবলে তারও পারফরম্যান্স দেখা হবে। ভালো হলে লিগেও থাকবেন। না হলে বিদায়। জানিয়েছেন ক্লাব কর্মকর্তাটি।
ঢাকার বাইরের দল সকার ক্লাবকে মফস্বলের প্রতীক হিসাবে আখ্যা দিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, মফস্বল শহরের ঐতিহ্য হিসাবে পেশাদার লিগে টিকে রয়েছে এ দলটি। এসময় উপস্থিত ছিলেন আবদুর রহীম, হাসানুজ্জামান খান বাবলুসহ অন্য কর্মকর্তারা।
সকার ক্লাবে বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তাদের সাথে রয়েছে কিছু অভিজ্ঞ ফুটবলার। বিজেএসমি থেকে রমজান আলী মোল্লা, মুক্তিযোদ্ধার আজমল হোসেন বিদ্যুত্, আকরামুজ্জামান লিটন, রহমতগঞ্জের মতিউর, আরামবাগের রশিদ তোরজা, শেখ রাসেলের গোলকিপার নেহাল। গোলকিপার আছেন মাসুদ আহমেদ উজ্জ্বল, রনি ইসলাম, আলাউদ্দিন, মওদুদ আহমেদ, শাহরান হাওলাদার, আলী হাসান, রিদন, জাহিদ দলের পুরোন খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ দলে খেলা ফুটবলার সাদ্দাম হোসেন, মানিক, রাসেল, রুবেল মোল্লা, মুরাদ হোসেন। নাইজেরিয়ান ফুটবলার ওয়াসু ওকালাওয়ান। নতুন ফুটবলাররা হচ্ছেন কামরান, পারভেজ। এদের মধ্যে আট লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন রিদন।
