সাভারে ওয়ালটন গলফ আজ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০৩
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাভার গলফ ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে গলফ টুর্নামেন্ট। ৯ হোল এবং ১৮ হোলের খেলা হবে। প্রায় চার’শ গলফার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। সাভার গলফ ক্লাব বছরে ২০ থেকে ২৫টি টুর্নামেন্ট আয়োজন করে থাকে। ক্লাব সদস্য মেজর তৌফিক বলেন, আমাদের সাভার গলফ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে সিদ্দিকুর রহমানের মতো গলফার তৈরি করা। গলফ টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার, সাভার গলফ ক্লাবের সেক্রেটারি মেজর আহম্মেদ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিটি তারকা জোবেরা রহমান লিনু।