জ্যামাইকান ফুটবলার এসেছেন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০৩
শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলতে এসেছেন জ্যামাইকান অলিম্পিক ফুটবল দলের খেলোয়াড় রিকার্ডো। বুধবার রাতে তিনি ঢাকায় এসেছেন। গতকাল দলের সাথে অনুশীলন করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। রিকার্ডো জ্যামাইকার অনূর্ধ্ব-২০ এবং ২৩ অলিম্পিক ফুটবল দলে খেলেছেন বলে জানা গেছে। তবে তার পারফরম্যান্স দেখে রেজিস্ট্রেশন করা হবে। গতকাল রাতেই মরক্কো থেকে আরো চার ফুটবলার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। তাছাড়াও রবিবার উরুগুয়ে থেকে একজন ফুটবলার শেখ রাসেলে আসবেন বলে জানা গেছে।