কমিপউটার শিক্ষা
প্রকাশ কুমার দাস
প্রভাষক, কমিপউটার শিক্ষা
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
আজ ১০ম অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হল।
১। কোন কাজটির জন্য কমিপউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ?
(ক) ব্যাংক বীমা (খ) ব্যবসা
(গ) তথ্য সংরক্ষণ (ঘ) মুদ্রণ
২। কমিপউটার যন্ত্রটি ভাল রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির উপর? (ক) কক্ষের তাপমাত্রা (খ) বিদ্যুত্ ব্যবস্থা
(গ) ব্যবহারকারী যোগ্যতা (ঘ) ভাইরাস
৩।মানুষের চেয়ে কমিপউটারের বুদ্ধি-
(ক)বেশি(খ) কম(গ) সমান (ঘ) অনেক বেশি
৪।অভিধানিক অর্থে মাল্টিমিডিয়া অর্থ কি? (ক) মাধ্যম (খ) বিনিময়
(গ) বিস্তৃত (ঘ) বহু মাধ্যম
৫।স্টেরিও কী?
(ক) একক প্রবাহ (খ) শব্দের একাধিক প্রবাহ (গ) বর্ণের একক প্রবাহ
(ঘ) বর্ণের একাধিক প্রবাহ
৬। মাল্টিমিডিয়ার অন্যতম মিডিয়া-
(ক) বর্ণ (খ) চিত্র (গ) শব্দ (ঘ) সংখ্যা
৭।মাল্টিমিডিয়ার অন্যতম মিডিয়া-
(ক) বর্ণ (খ) চিত্র (গ) শব্দ (ঘ) সবগুলো ৮। বর্ণ, শব্দ ও চিত্রের সমন্বয় হচ্ছে-
(ক) ইন্টারনেট (খ) মাল্টিমিডিয়া
(গ) মিডিয়া (ঘ) প্রয়োগ
৯। মাল্টিমিডিয়ার একটি বৃহত্ প্রয়োগ ক্ষেত্রের নাম-
(ক) শিক্ষা (খ) নিরাপত্তা
(গ) ব্যবস্থা (ঘ) বিজ্ঞান
১০। প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে ভাগ করা হয়-ভাগে
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১১। কয়টি মিডিয়াকে মাল্টিমিডিয়ার মিডিয়া হিসেবে গণ্য করা হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১২। গ্রাফিক্স হতে পারে -
(ক) স্থির (খ) চলমান
(গ) স্থির ও চলমান (ঘ) শুধু চলমান
১৩। চলমান গ্রাফিক্সকে বলা হয়- (ক) ছবি (খ) এনিমেশন (গ) অডিও (ঘ) সব কয়টি
১৪। E-COMMERCE - ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে।
(ক) শিক্ষার (খ) যোগাযোগের
(গ) চিকিত্সার (ঘ) ব্যবসা-বাণিজ্যের
১৫।— হচ্ছে একুশ শতকের ব্যবসা বাণিজ্যের স্বরূপ
(ক) ই-কমার্স (খ) ই-মেইল
(গ) রোবট (ঘ) ক্রেডিট কার্ড
১৬। মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট টুলস কোনটি?
(ক) ভিডিও কার্ড (খ) পাওয়ার বোর্ড
(গ) হার্ডডিস্ক (ঘ) ডিরেক্টর
১৭। লিনিয়ার মাল্টিমিডিয়া-
(ক) সিনেমা, টিভি, ভিডিও
(খ) টিভি, কমিপউটার
(গ) সিনেমা, কমিপউটার (ঘ) কমিপউটার
১৮।নন লিনিয়ার মাল্টিমিডিয়া-
(ক) কমিপউটার ভিত্তিক (খ) ভিডিও ভিত্তিক (গ) টেলিভিশন ভিত্তিক (ঘ) সিনেমা ভিত্তিক
১৯। কম্পিউটার প্রযুক্তির যে অংশটি এখন সর্বাধিক আলোচনায় ঝড় তুলেছে সেটি হচ্ছে-
(ক) ২ডি (খ) মাল্টিমিডিয়া
(গ) ৩ডি (ঘ) ডিজিটাল প্রকাশনা
২০। মাল্টিমিডিয়া অথরিং টুলস -
(i) অথরওয়ার (ii) এ্যাপল মিডিয়া
(iii) টুল কিট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। ইন্টারঅ্যাক্টিভিটির প্রয়োগ থাকে যে মাল্টিমিডিয়াতে-
(i) সময়ভিত্তিক (ii) হাইপার
(iii) ইন্টারঅ্যাক্টিভিটি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। বর্তমান যুগকে বলা হয়?
(ক) শিল্প যুগ (খ) তথ্য প্রযুক্তির যুগ
(গ) বাণিজ্য যুগ (ঘ) কূটনৈতিক যুগ।
২৩। গ্রাফিক্স হচ্ছে-
(i) আঁঁকা ছবি (ii) ভাস্কর্য (iii) ফটোগ্রাফ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ( খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। মাল্টিমিডিয়ার মিডিয়া-
(i) শব্দ (ii) বর্ণ (iii) চিত্র
নিচের কোনটি সঠিক? (ক) i ও ii ( খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫। অ্যানিমেশন তৈরির জন্য সর্বোচ্চ গতির — প্রয়োজন
(ক) হার্ডডিস্ক (খ) র্যাম
(গ) রম (ঘ) মাইক্রোপ্রসেসর
উত্তরপত্র: ১. গ২. খ ৩. খ৪. ঘ৫. খ ৬. গ৭. ঘ৮. খ৯. ক১০. ক১১. খ১২. গ১৩. খ১৪. ঘ১৫. ক১৬. ঘ১৭. ক১৮. ক১৯. খ২০. ঘ২১. ঘ২২. খ২৩. ঘ২৪. ঘ২৫. ঘ
