প্রথম দিন শেষে বিপাকে মধ্য প্রদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:৪৪
সিরিজের শেষ তিনদিনের ম্যাচের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ সফররত মধ্য প্রদেশ অনূর্ধ্ব ১৬ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং দাপটের মুখে প্রথম দিন শেষে দলটির স্কোর আট উইকেটে ২০৪। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানের মাথায় ওপেনার ঋষভ চৌবের উইকেট হারায় মধ্য প্রদেশ। তবে এরপরই ৬২ রানের জুটি করেন আরেক ওপেনার অভিষেক সিং সিদ্ধার্থ পতিদার। অভিষেক ৬৮ আর সিদ্ধার্থ ৩৭ রানে আউট হয়ে গেলে বড় ইনিংসের দেখা পাননি আরও কোন ব্যাটসম্যানই। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাঈম হাসান। এছাড়া শফিউল হায়াত্ হূদয় নেন একটি উইকেট।