রূপাহালী শাড়িজ প্রিমিয়ার ডিভিশন দাবায় জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান ছয় খেলায় পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় মোহামেডান ৩.৫-০.৫ পয়েন্টে তিতাস ক্লাবকে হারায়। তিতাসের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল একমাত্র মোহামেডানের গ্র্যান্ড মাস্টার আমোনিটভ ফারুখের সাথে ড্র করে আধা পয়েন্ট পেয়েছেন। আমোনাটভকে ড্রয়ের স্বাধ দিয়েছেন শাকিল। শাকিল সাদা ঘুঁটি নিয়ে ফারুখের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ক্লোজড বিশে¬ষণ ধারায় খেলে ২৭ চালে ড্র করেন। মোহামেডানের গ্র্যান্ড মাস্টার সের্গেই ভলকোভ, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে তিতাসের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজর রহমান ইমন, আবুল কাশেম ভূঁইয়া ও শরীফ হোসেনকে হারিয়েছেন। নৌবাহিনী দাবা দল ও লিওনাইন চেস ক্লাব ১০ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাউন্ডের খেলায় নৌবাহিনী ৪-০ পয়েন্টে একসেস গ্রুপ দাবা দলকে এবং লিওনাইন ৪-০ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাবকে হারায়। নোবাহিনীর ফিদে মাস্টার তৈয়বুর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, গ্র্যান্ড মাস্টার আব্দুল¬াহ আল রাকিব ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে একসেস গ্রুপের উতেন, আমিনুল ইসলাম পলাশ, সায়মন সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ হাফিজুল ইসলাম চপলকে হারিয়েছেন।
