দাবায় আবাহনীকে আসার আহ্বান মোহামেডানের

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৪
দাবায় মোহামেডান হ্যাটট্রিক শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। তিনি বলেন, দাবা লিগটা আরো জমজমাট করে তোলার জন্য আমি আবাহনীকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আবাহনী দাবায় আসলে লিগ আরো বেশি প্রাণ পাবে। দর্শকও আসবে খেলা দেখতে। দাবা দেশের একটি জনপ্রিয় খেলা। সমর্থক নির্ভর দেশের দুই ক্লাব সংগঠনটি যদি খেলায় অংশগ্রহণ করে তাহলে সেখানে প্রাণের ছোঁয়া থাকবেই।’ তিনি ফেডারেশনকেও অনুরোধ করেন আবাহনীকে দাবায় আনার জন্য। একই সাথে বলেন মোহামেডান থেকেও আমরা একটি দাবা টুর্নামেন্ট আয়োজন করব, এমন পরিকল্পনা রয়েছে।