যশোর ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৫
রংপুর সেনানিবাসে গতকাল রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর ৫৫ পদাতিক ডিভিশন। প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী খেলায় লজিস্টিক এরিয়া ডিভিশন দলের সৈনিক মাসুদ রানা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ ডিভিশন দলের সৈনিক রাকিব হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সদনপত্র বিতরণ করেন মেজর জেনারেল আবদুল মতিন। এ সময় ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজীসহ রংপুর ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার, জেসিও এবং অন্যান্য সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।