মেয়াদি ৮ মিউচুয়াল ফান্ড মেয়াদহীন ফান্ডে রূপান্তর করতে চায় আইসিবি

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:০২
৮ টি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বেমেয়াদি (মেয়াদহীন) ফান্ডে রুপান্তরে আগ্রহী রাষ্ট্রয়াত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ সংক্রান্ত একটি আবেদনও করেছে আইসিবি। আইসিবির আবেদনের বিষয়টি স্বীকার করে বিএসইসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আইসিবির পক্ষ থেকে সবগুলো ফান্ডকে বাংলাদেশ ফান্ডের সঙ্গে একীভুত করার প্রস্তাব নাকচ করে দেয়ার পর সবগুলো ফান্ডকে অপর একটি মেয়াদহীন ফান্ডে রুপান্তরের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাদের সে আবেদন বাতিল করে দেয়ার পর এখন সবগুলো ফান্ডকে আলাদাভাবে মেয়াদহীন ফান্ডে রুপান্তরে বিএসইসির কাছে বেশ কিছু বিষয়ে শর্ত শিথিল এবং ব্যখ্যা চেয়েছে। বিএসইসির পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে আইসিবির কাছে ব্যাখা পাঠানো হবে। এদিকে সম্প্রতি মেয়াদী ফান্ড থেকে বেমেয়াদি ফান্ডে রুপান্তরে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালার আলোকে বেমেয়াদি ফান্ডে রুপান্তরে আগ্রহ প্রকাশ করে বিএসইসিতে আবেদন জমা দিয়েছে আইসিবি। তবে বেশ কিছু শর্ত পূরণ সম্বব না হওয়ায় শর্ত শিথিল করার আবেদন জানিয়েছে আইসিবি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিবি পরিচালিত মেয়াদি ৮ টি ফান্ড গুটিয়ে নেয়ার জন্য বিএসইসির নির্দেশনা রয়েছে।