প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ জুনিয়র হ্যান্ডবল। নেপালের কাঠমান্ডুতে আগামী ১৫-১৮ জানুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ-১৫ বালক এবং বালিকা, দুই বিভাগেই অংশ নেবে বলে জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। এ জন্য খুব শীঘ্রই প্রস্তুতি শুরুর কথাও জানান তিনি।
