শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি গত রবিবার শ্রীলঙ্কার হামবানটোটায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। একই মাঠে আজ দ্বিতীয় এক দিনের খেলাটি অনুষ্ঠিত হবে। তবে প্রথম ম্যাচের তুলনায় আজ আবহাওয়ার পূর্বাভাস আরো খারাপ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
সাধারণত অক্টোবর এবং নভেম্বরে শ্রীলঙ্কার সব জায়গাতেই বৃষ্টিপাত হয়। গত বছরের একই সময়ে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার ওয়ানডে সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে দুটি বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়। মূলত এই সময়টাতে শ্রীলঙ্কায় ম্যাচের ভাগ্য দুই দলের খেলা ছাড়াও বৃষ্টির উপর অনেকাংশে নির্ভরশীল।
শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদেরকে জাতীয় দলে খেলার সুযোগ দেয়ার জন্য কাজ করছে। এই সিরিজের প্রথম ম্যাচটি জিততে পারলে দ্বিতীয়টিতে অন্তত একজন সিনিয়র ব্যাটসম্যানকে বসিয়ে নতুন কাউকে সুযোগ দেয়ার চিন্তা করে রেখেছিল শ্রীলঙ্কা। স্বাগতিক দলের প্রধান নির্বাচক সানাথ জয়সুরিয়া বলেন, ‘তারা যদি খর্ব শক্তির দল নিয়ে খেলে তাহলে আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলার কোনো যুক্তি নেই।’
প্রথম ম্যাচে স্বাগতিকরা যেভাবে খেলেছে তাতে মানসিক জয়টা তাদেরই হয়েছে মনে করেছে দলটি। প্রথমে ব্যাট করতে নেমে কোনো রান করার আগেই শ্রীলঙ্কা এক উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে তিলকারত্নে দিলাশান এবং কুমারা সাঙ্গাকারার ১৩৭ রানের জুটি গড়ে তুলে দলের বিপদ সামাল দেন। ১১৪ বল মোকাবেলা করে নয়টি চারের মারের সাহায্যে দিলশান ৮১ রানে এবং ৮১ বলে নয়টি চার এবং দুটি ছয়ের মারের সাহায্যে ৭৯ রান সংগ্রহ করে আউট হন। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুস ছাড়া আর কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেননি। ম্যাথুস ৬৪ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেললে স্বাগতিকরা ২৮৮ রান সংগ্রহ করে।
জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে ৪ ওভার দুই বল খেলে এক উইকেটের বিনিময়ে ১৩ রান সংগ্রহ করে।
