ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হচ্ছে বেইলির

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০১
আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই অভিষেক ঘটবে জর্জ বেইলির। এছাড়া এবং অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ফিরবেন মিচেল জনসন। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচকরা ১২ সদস্যের দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার ৪৩৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাবেন বেইলি। মূলত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোখ ধাঁধানো পরফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ১২ সদস্যের দলে ডাক পেয়েছেন বেইলি। ভারত সফরে দলের নেতৃত্ব দেয়া বেইলি ৯৫.৬০ গড়ে মোট ৪৭৮ রান করেন। আগামী ২১ নভেম্বর ব্রিজবেনে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের আগে ৩১ বছর বয়সী বেইলি সম্পর্কে জাতীয় দল নির্বাচক কমিটির চেয়ারম্যান জন ইনভেরারিটি বলেন, ‘আমরা এ লাইন আপে জর্জ বেইলিকে অন্তর্ভুক্ত করেছি এবং এবং টেস্ট লেভেলে তার খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। সে খুবই ধৈর্যশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই সে দলে এসেছে।’ তাসমানিয়ার অ্যালেক্স দোলোনের ন্যায় বেইলি মিডল অর্ডারে অতীব প্রয়োজনীয় স্থিতিশীলতা আনতে পারবেন বলে আশা করছেন নির্বাচকরা। দল নির্বাচন সম্পর্কে ইনভেরারিটি বলেন, ‘গত রাতে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অবশ্যই গত কয়েক সপ্তাহ জাতীয় দল নির্বাচকরা পরস্পরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে এবং এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অ্যালেক্স আমাদের চোখে একজন বড় মাপের খেলোয়াড়। কিন্তু ব্যাট হাতে বেইলি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে আসছে।’ গত কয়েক মাসে চারটি সেঞ্চুরি করা ক্রিস রজার্সের সঙ্গে ইনিংস ওপেন করবেন ডেভিড ওয়ার্নার এবং ইনজুরি সত্ত্বেও দলে রাখা হয়েছে শেন ওয়াটসনকে। ওয়াটসন বোলিং করতে কতটা সমর্থ হবেন সেটা দেখা হবে উল্লেখ করে ইনভেরারিটি বলেন, ‘শেনের ইনজুরি বেশ ভালভাবে উন্নতি হচ্ছে এবং সে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।’ দ্বাদশ খেলোয়াড় হিসাবে থাবকে পাবেন জেমস ফকনার। ইনজুরির কারণে অনুপস্থিত মিশেল স্টার্কের পরিবর্তে দলে ফেরা জনসন পেস আক্রমণের নেতৃত্ব দেবেন রায়ান হ্যারিস ও পিটার সিডলকে নিয়ে। গত মার্চে ভারত সফরের পর প্রথম ম্যাচে মাঠে নামবেন বা হাতি ৩২ বছর বয়সী জনসন। ইনভেরারিটি বলেন, ‘সাম্প্রতিক সময়ে জনসন অসাধারণ বোলিং করছে। সে ভাল গতিতে বোলিং করতে পারছে।’ সম্প্রতি ভারত সফর অথবা গত কয়েক মাসে ঘরোয়া শেফিল্ড শিল্ডে ভাল পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘যে সকল খেলোয়াড় সুযোগ পেয়েছে তা সত্যিই দলের জন্য উত্সাহজনক।’ অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধি.), ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, জর্জ বেইলি, ব্র্যাড হাডিন, মিচেল জনসন, পিটার সিডল, রায়ান হ্যারিস, নাথান লিঁয়, জেমস ফকনার।