শচিনের শেষ টেস্টের টিকিট যেন সোনার হরিণ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০১
শচিনের বিদায়ী টেস্টের টিকিট বিক্রির ঘোষণা দেয়ার ১৫ ঘন্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী কাল থেকে শুরু হবে ম্যাচটি। গতকাল টিকিট বিক্রি করা হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩২ হাজার। তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ দর্শকের জন্য মাত্র ৫০০০টি টিকিট রেখেছে। অনলাইনে কায়াজুঙ্গা নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয় । এই স্বল্প সংখ্যক টিকিটের বিপরীতে আবেদন পড়েছিল এক কোটি ৯০ লক্ষটি। তবে এদিন ৩০০০ টিকিট বিক্রয় করা হয়েছে। ১০ হাজার রুপি দামের ১৫০০টি বিশেষ টিকিট বাদে বাকি টিকিট কিনতে পেরেছেন সাধারণ দর্শকরা। বিক্রিত তিন ক্যাটাগরির টিকিটগুলোর দাম যথাক্রমে ৫০০ রুপি, ১০০০ রুপি এবং ২৫০০ রুপি। তবে মাঠে টিকিট কিনতে এসে ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে হাজারো শচিনভক্তকে।