জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্যদের নিয়ে উদ্বেগ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪৮
চীন, রাশিয়া, সৌদি আরব, আলজেরিয়া এবং ভিয়েতনামের মানবাধিকার বিষয়ক রেকর্ড উদ্বেগজনক হওয়া সত্ত্বেও দেশগুলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। এর ফলে ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার কাউন্সিল সমালোচকদের নিন্দার মুখে পড়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ গত মঙ্গলবার জেনেভাভিত্তিক ঐ কাউন্সিলের নতুন ১৪ সদস্যকে নির্বাচিত করে। নতুন সদস্যরা তিন বছর মেয়াদে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।