চিকিত্সকের অবহেলায় জেডিসি পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৭
হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে গতকাল বুধবার চিকিত্সকের অবহেলায় ফিরোজ আহমেদ (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, গত শনিবার ফিরোজ পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে পালিশারা বাজারে চিকিত্সক জীবন মজুমদারকে খবর দিলেও সে আসেনি। রাত দেড়টায় ফিরোজ আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী চিকিত্সক জীবন মজুমদারের ওষুধের ফার্মেসিতে তালা ঝুলিয়ে দেয়।