ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠানরত মহিলা গ্র্যান্ড মাস্টারস দাবার দশম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ছয় পয়েন্ট, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা সাড়ে পাঁচ পয়েন্ট, মাসুদা বেগম পাঁচ পয়েন্ট, জাহানারা হক রুনু সাড়ে চার পয়েন্ট ও মাহমুদা হক চৌধুরী মলি তিন পয়েন্ট করে পেয়েছেন। গতকাল সকালে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় বাংলাদেশের দাবাড়ুরা ভারতের দাবাড়ুদের হারিয়েছে। রানী হামিদ সুপ্রিয়া জোশীকে, মাসুদা জাসপার জ্যোতিকে ও রুনু এস, পূজাকে হারিয়েছেন। জাকিয়া আর্মেনিয়ার মহিলা ফিদে মাস্টার মারিয়া জিভোরগিয়ানের কাছে এবং মলি ভারতের ফার্ন্দাদেস ক্রিস্টালের কাছে হেরে যান।
