নাসিরকে নিয়ে আপত্তি তুলেছে শেখ রাসেল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:৫৪
এতো দিন নাসিরের কথা খুব বেশি শোনা যায়নি। এখন তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের সাবেক এই ফুটবলার নাসির উদ্দিন নাসির শেখ রাসেল থেকে আবাহনীতে যোগ দিয়েছেন। তিনি আবাহনীর হয়ে অনুশীলনও করছেন। আবাহনী তার রেজিষ্ট্রশন করাবে বলে জানা গেছে। কিন্তু তার ব্যপারে পুরনো দল শেখ রাসেল আপত্তি তুলেছে। সে নাকি শেখ রাসেলে থাকাকালিন পারিশ্রমিক নিয়েও ইনজুরির কারণে খেলতে পারেননি। তাহলে এখন সেই টাকার কী হবে। নাসিরের ব্যাপারে অপেক্ষায় থাকবে বাফুফের প্লেয়ার্স ষ্ট্যাটাস কমিটি। তার নামটি কোন ক্লাব থেকে জমা পড়ে তা দেখে সিদ্ধান্ত নেবে কমিটি। শেখ রাসেলের স্ট্রাইকার মিঠুন চৌধুরি আবাহনীর কাছ থেকে এক লাখ টাকা আগাম পারিশ্রমিক নিয়েও আবাহনীতে যোগ দেননি। সে কারণে আবাহনী শক্ত অবস্থানে রয়েছে। আর এটা ঠেকাতে আবাহনীতে চলে যাওয়া নাসিরের ব্যপারে আপত্তি তুলেছে শেখ রাসেল। তারাও নাসিরের ব্যপারে শক্ত অবস্থান নিয়ে সুরাহার পথ খুলতে চায়। যেভাবে মোহামেডান শেখ রাসেল সমঝোতা করেছে। গতকাল বাফুফের প্লেয়ার্স ষ্ট্যাটাস কমিটির সভা থেকে জানা গেছে মোহামেডান থেকে আবাহনীতে চলে যাওয়া শরিফুলের কাছ থেকে আরো কিছু কাগজ পত্র দেখবে কমিটি। মোহামেডানের সাথে কি চুক্তি হয়েছিল। সেখানে কত টাকা দেয়া হয়েছে। কত টাকা বাকি রয়েছে। তার সবই দেখবে কমিটি।