অবশেষে বহুল আলোচিত কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিন ব্যবহারে নতুন গাইড লাইন প্রকাশ করা হয়েছে। আমেরিকান হার্ট এসোসিয়েশন ও আমেরিকান কলেজ অব কার্ডিওলজির এই গাইড লাইনে বলা হয়, খারাপ কোলেস্টেরল এলডিএল ও স্ট্রোকের ঝুঁকি কমাতে স্ট্যাটিন ব্যবহার করা হতো। বিশেষজ্ঞগণ বলছেন, এই ওষুধটি এখন রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ, শরীরের ওজন হ্রাস, হূদরোগের ঝুঁকি নিরূপণ ও স্বাস্থ্যসম্মত জীবন-যাপনের মাধ্যমে হূদরোগ প্রতিরোধেও ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। পূর্বের গাইড লাইন অনুসারে মাত্র ১৫ ভাগ বয়স্ক মার্কিন নাগরিক স্ট্যাটিন সেবন করতেন।
নতুন গাইড লাইন অনুযায়ী অন্তত এক তৃতীয়াংশ বয়স্ক মার্কিনী স্ট্যাটিন সেবন করবেন বলে ধারণা করা হচ্ছে। শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ড: নেইল স্টোন স্ট্যাটিন সেবনের নতুন গাইড লাইন সংক্রান্ত প্যানেলের প্রধান। তিনি এসব তথ্য দিয়েছেন।
স্ট্যাটিনস যেমন; এট্রোভাস্টাটিন (লিপিটর), রজুভাস্টাটিন (ক্রেস্টর) এবং সিমভাস্টাটিন (জোকর) কোলেস্টেরল হ্রাসের সর্বাধিক ব্যবহূত ওষুধ। যুক্তরাষ্ট্রের নতুন গাইড লাইন অনুসারে বিশেষজ্ঞগণের মতে, কোলেস্টেরল কমানোর ওষুধ এখন শুধু কোলেস্টেরল হ্রাসে ব্যবহূত হবে তাই নয়, ওষুধটির নানা উপকারিতার কারণে হূদরোগের ঝুঁকিও হ্রাস পেতে পারে উল্লেখযোগ্যভাবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
