কুড়িগ্রামে জেলা ফুটবলের ফাইনালে উঠেছে টেক্সটাইল মোড় ক্লাব। গতকাল কুড়িগ্রাম জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টেক্সটাইল মোড় ক্লাব ৪-৩ গোলে টাইব্রেকারে নাইট ষ্টার ক্লাবকে হারিয়েছে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে শেষ হয়। ৫৭ মিনিটে নাইট ষ্টার ক্লাবের আক্রমামুল এবং ৫৯ মিনিটে টেক্সটাইল মোড় ক্লাবের হাসানুল গোল করেন।
