টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪

আজ থেকে শুরু টিকেট বিক্রি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৪
আজ থেকে পাওয়া যাবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের টি-টোয়েন্ট বিশ্বকাপের টিকেট। টিকেট পাওয়া যাবে এনসিসি ও অগ্রণী ব্যাংকের ১০০টি মানিগ্রাম আউটলেট থেকে। প্রথমে ১০ নভেম্বর থেকে টিকেট বিক্রির কথা থাকলেও সুষ্ঠুভাবে টিকেট বিক্রির কাজ সম্পন্ন করার জন্য সাতদিন পর টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা। সর্বোচ্চ মূল্য ৪০০০ টাকা। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। আর সর্বোচ্চ টিকেটের মূল্য ৪০০০ টাকা।