পারিশ্রমিক নিয়ে জাহিদের কান্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৫
‘এক টাকা কম হলে চলবে না। ৩৫ লাখ টাকার চুক্তি, পুরোটাই দিতে হবে নইলে খেলব না।’ মোহামেডানে যোগ দেয়া জাতীয় দলের ফুটবলার জাহিদের এমন কথা শুনে দলের কর্মকর্তারা হতবাক হয়েছেন। শুক্রবার সারাদিন জাহিদকে নিয়ে ব্যস্ত ছিলেন মোহামেডান কর্মকর্তারা। সমর্থকরাও উপস্থিত ছিলেন সেখানে। জাহিদ একহাতে পুরো টাকা পেতে সবার সাথে কঠোর আরচণ করেছেন। বলেছেন, আমি মোহামেডানকে চিনি না। আমি টাকার জন্য খেলি। টাকা না হলে খেলব না। এমিলিও তাকে বুঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কে শোনে কার কথা। দুঃখ পেয়েছেন ইমতিয়াজ আহমেদ নকিব। জাহিদের আচরণ দেখে বললেন আমরা কখনো ফুটবল খেলিনি।’ জাহিদের এমন আচরনের পেছনে একজন কর্মকর্তার ইন্ধন আছে বলে জানা গেছে। মোহামেডানে আরিফ পেছেন ৩৩ লাখ, এমিলিও পয়েছেন ৩৩ লাখ। এবার দেখা যাক তাদের খেলাটা সেই মানের হয় কিনা।