হকি দলবদলে আবাহনী ও অ্যাজাক্স

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৫
হকি দলবদলে অংশগ্রহণ করল আবাহনী ও অ্যাজাক্স। শুক্রবার শুরু হওয়া হকি দলবদলের প্রথম দিনে এই দুইটি ক্লাবের চার খেলোয়াড়ের নাম জানা গেছে। বিকেএসপির খোরশেদুর রহমান এবং সোয়েব আলীকে নিয়েছে আবাহনী। আর অ্যাজাক্স নিয়েছে প্রশান্ত কুমারকে। অ্যাজাক্সের খন্দকার হানিফ আহমেদ টোকেন নিয়েছেন বলে জানা গেছে।