সাভারে গার্মেন্টস শ্রমিক আন্দোলের মুখে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ, রেনে কেস্তার বাফুফের মিডিয়া ম্যানেজার আশিকুর রহমানসহ অন্যরা। আন্দোলনরত শ্রমিকরা গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। মাইক্রোবাসের গায়ে ঢিল লাগলেও গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করেনি বলে বেঁচে যান তারা। জানা যায় ডাচ কোচ দু’জন ভয় পেয়ে গিয়েছিলেন। ক্রুইফ ও রেনে কেস্তার গতকাল বিকেএসপি গিয়েছিলেন সেখানকার সুযোগ সুবিধা দেখতে। দুপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
