টিটির সাধারণ সম্পাদক লিনু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৬
বাংলাদেশ টেবিলটেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক তারকা টিটি খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। তিনি ছিলেন বতর্মান এডহক কমিটির সহ সভাপতি। সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদাকে সহ সভাপতি করে স্থলাভিষিক্ত করা হয়েছে লিনুকে। তবে লিনু জানিয়েছেন আমিও শুনেছি আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আনুষ্ঠানিক ভাবে কিছু পাইনি এখনও।