যুব হকির ঢাকা পর্বের খেলা শুরু আজ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৫৬
অগ্রণী ব্যাংক ২৪তম জাতীয় যুব হকির ঢাকা পর্বের খেলা আজ শুরু হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ১০টায় রাজশাহী জেলা ও ফরিদপুর, ১২টায় রাজশাহী বিভাগ ও নারায়ণগঞ্জ, বেলা আড়াইটায় ঢাকা জেলা ও চট্টগ্রাম জেলা খেলবে। সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে এই খেলা শুরু হবে।