প্রথম বিভাগ দাবা লিগ শুক্রবার শুরু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৫৬
প্রথম বিভাগ দাবা লিগ ২২ নভেম্বর শুরু হবে। অংশগ্রহণকারী দলসমূহের নাম্বার ড্র ২১ নভেম্বর বিকাল ৪টায় দাবা কক্ষে অনুষ্ঠিত হবে। এবারের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ফরাশগঞ্জ, ডেসটিনি ২০০০ লিমিটেড, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রতিভা দাবা গোষ্ঠি, বসির মেমোরিয়াল চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, নাইট এফ থ্রি, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও ফায়ার-সার্ভিস সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব। অংশগ্রহণকারী দলসমূহকে আগামী ২১ নভেম্বরের মধ্যে দলের নাম এন্ট্রি, খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফি জমা দিতে বলা হচ্ছে।