আন্তর্জাতিক জুনিয়র টেনিস

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২১:১১
আইটিএফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে বালিকা চ্যাম্পিয়ন চাইনিজ তাইপে বালিকা একক, দ্বৈত এবং বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে। বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্য। বালক এককে রানার্সআপ হয়েছে চাইনিজ তাইপে। জুনিয়র টেনিসের বালক এককে যুক্তরাজ্যের সামিয়েল চ্যাম্পিয়ন হয়। দ্বৈতে তাইপের টিন চ্যাং ও চ্যাং সান কো চ্যাম্পিয়ন হয়। বালিকা এককে তাইপের লি ইয়াং চ্যাম্পিয়ন হয়েছে। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং একক ও দ্বৈত উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে দ্বি-মুকুট লাভ করে। প্রতিযোগিতায় বাংলাদেশসহ ২২টি দেশের ৬৪ বালক ও ৩০ জন বালিকা অংশগ্রহণ করে। খেলোয়াড়রা ঢাকার প্রতিযোগিতার পর রাজশাহীতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জুনিয়র টেনিসের ৫ নম্বর গ্রুপের খেলায় অংশগ্রহণ করবে।