শোবিজে বাজিমাত ফারিয়ার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১০
পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। তবে শোবিজে শুধু ফারিয়া নামেই পরিচিত। শোবিজে খুব অল্প সময়ে কোন টিভি উপস্থাপক এর আগে এতটা আলোচনায় আসেননি। প্রথমে এফএম আরজে এরপর টিভি উপস্থাপনা, অতঃপর মডেলিং ও অভিনয়। শোবিজ তারকাদের এই রুটিন অংকে ফারিয়া এগিয়েছেন বহুদূর। বর্তমানে স্যাটেলাইট টিভির একাধিক লাইভ শো-সহ বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করেন। সম্প্রতি একটি বহুজাতিক ব্যান্ড-এর মডেল হিসাবেও কাজ করেছেন। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘অধিকাংশ লাইভ অনুষ্ঠানে কাজ করি বলে অনেক অনুষ্ঠানই আমি মিস করি। নিজের অনুষ্ঠান নিজেই দেখতে পারি না। তবে লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করে একটা টি-টোয়েন্টি ম্যাচের আনন্দ উপভোগ করা যায়। শোবিজ যাত্রায় আগামীতে অভিনয় বা মডেলিংয়ে ভাল কিছু করে দেখাতে চান তিনি।