নভোনরস্কির বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১২
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন (সিডিআইসি) ও পদ্মা টেক্সটাইল-এর যৌথ উদ্যোগে নভোনরস্কি সম্প্রতি বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে বিভিন্ন জেলায় ডায়াবেটিস প্রতিরোধে নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে। ঢাকার শাহবাগসহ ৪৯টি জেলায় এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। আইডিএফ-এর তথ্যানুসারে, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ, ২০৩০ সাল নাগাদ যা এক কোটি ৬৮ লাখে পৌঁছবে।—প্রেস বিজ্ঞপ্তি