অগ্রণী ব্যাংক ২৪তম জাতীয় যুব হকির সুপার লীগে ফরিদপুর জেলা ২-০ গোলে দিনাজপুর জেলাকে হারিয়েছে। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল করেছেন মোস্তাফিজুর রহমান এবং সালমান সাদিক।
অন্য ম্যাচে চট্টগ্রাম জেলা ৯-০ গোলে রাজশাহী বিভাগকে হারায়। রায়হান ৩, জয় ৩, শহিদুল ইসলাম ২ এবং খোরশেদুর রহমান ১টি গোল করেন। শেষ ম্যাচে ঢাকা জেলা ৩-১ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের শহিদুল ২, রশিদ ১ এবং বিজিত দলের আলামিন ১ গোল করেন।
