স্যামসাং এবং এলজি আনুষ্ঠানিকভাবে বাঁকানো ডিসপ্লে’র স্মার্টফোন হাজির করায় বাঁকানো ডিসপ্লে যেন নতুন করে আলোচনা পেয়েছে প্রযুক্তিবিশ্বে। তবে উভয় প্রতিষ্ঠানের স্মার্টফোনগুলো বাঁকানো হলেও নমনীয় নয়। নমনীয় অনেক প্রযুক্তি পণ্যের আইডিয়াও ঘুরে বেড়াচ্ছে বাজারে। এমন কয়েকটি পণ্যের ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
জাপানের টোকিওতে প্রতিবছরই অনুষ্ঠিত হয় টোকিও মটোর শো। এ বছরে অনুষ্ঠিত হচ্ছে এর ৪৩তম আসর। গতকাল থেকে শুরু হওয়া এই মটোর শোতে বড় বড় সব অটোমোবাইল কোম্পানিই অংশগ্রহণ করছে। পাশের ছবিতে মিতসুবিশি মটোরসের প্রেসিডেন্ট ওসামু মাসুকোকে দেখা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলতে।
বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের অভিনব সব উদ্ভাবন নিয়ে টেক্সাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইনোভেশন কনফারেন্স অ্যান্ড শোকেস ২০১৩। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ গবেষণা সংক্রান্ত প্রযুক্তিও এতে প্রদর্শিত হয়। পাশের ছবিতে এই আয়োজনে আগত কিছু দর্শনার্থীদের দেখা যাচ্ছে।
সময়ের সাথে পাল্লা দিয়ে গাড়িতেও এখন যুক্ত হচ্ছে নানা ধরনের স্মার্ট প্রযুক্তি। জেনারেল মটোরসও পিছিয়ে নেই এই প্রচেষ্টায়। সম্প্রতি তাদের অ্যাডভান্সড টেকনিক্যাল সেন্টারে নতুন কিছু প্রযুক্তির সাথেই পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের সাথে। পাশের ছবিতে তাদের নতুন উদ্ভাবিত একটি গাড়ির প্রোটোটাইপকে দেখা যাচ্ছে।
ক্যালিফোর্নিয়াতেই নতুন একটি অফিস গড়ে তুলছে টেক জায়ান্ট অ্যাপল। তাদের বিভিন্ন স্থাপনাতে যে বিশেষ ধরনের বৈশিষ্ট্য থাকে, তা নতুন অফিসেও বিদ্যমান। একে বলা হচ্ছে স্পেসশিপ হেডকোয়ার্টার। পাশের ছবিতে নতুন এই অফিসের একটি টপ ভিউ দেখা যাচ্ছে।
