টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অগ্রীম টিকিট বিক্রি প্রায় শেষ। ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট সব বিক্রি হয়ে গেছে। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটও শেষ প্রায়। তবে সিলেটের বিভিন্ন শাখায় কিছু টিকিট এখনো বিক্রি হচ্ছে। ঢাকায় গতকাল দুপুর থেকে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী বছর মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। ১৭ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশের ম্যাচগুলোর প্রতি দর্শকদের টিকিট চাহিদা ছিল সবচেয়ে বেশি। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট প্রথম দিনেই শেষ হয়ে যায়। এতো দ্রুত টিকিট বিক্রি হওয়ার কারণ হিসাবে ব্যাংকের সূত্র জানিয়েছে টিকিট বিক্রি হয়েছে সার্ভারের মাধ্যমে। একদিকে অগ্রণী ব্যাংক ও এনএসসি বাংক অন্য দিকে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা থাকায় দ্রুত ফুরিয়ে যায় টিকিট।
ব্যাংক টিকিট বিক্রি করেনি। ব্যাংককের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন টিকিট বিক্রির ব্যাপারে সরাসরি আমাদের কোনো সম্পর্ক নেই। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানটিকে আমরা জায়গা দিয়েছি আর বিদ্যুত্ ব্যবহার করতে দিয়েছে। প্রয়োজনীয় মেশিনপত্র তারাই এনেছে। দিন শেষে টিকিটের অর্থ আমাদের একাউন্টে জমা নিয়েছি।
যারা টিকিট কিনেছেন তাদের নির্ধারিত মূল্যের একটি ভাউচার দেয়া হয়েছে। পরবর্তী সময়ে টিকিট বিতরণ করা হবে। জানা গেছে, সাধারণ দর্শকের জন্য ফেব্রুয়ারিতে আরো একদফা টিকিট ছাড়া হতে পারে।
