ফজিত্সু ল্যাপটপ

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৩২
১১ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম ফুজিত্সু লাইফবুক ই৭৪৩ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে কোরআই৫ প্রসেসর, ৫০০ জিবি হাইব্রিড হার্ডডিস্ক, ও ৪ জিবি র্যাম। নিরাপত্তায় রয়েছে বায়স লক, হার্ডডিস্ক লক, অ্যান্টিথেফট লক স্লট, আরএফ ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও টিপিএম। পানি নিরোধক কিবোর্ড ছাড়াও এতে রয়েছে ডকিং স্টেশন। এক বছরের বিক্রয়োত্তর সেবা ও ফুজিত্সু ক্যারিকেসসহ মূল্য ১,৩৫,০০০ টাকা।