নতুন শচিন?

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৪২
শচিন টেন্ডুলকার স্কুল ক্রিকেটে তারই এক বন্ধু বিনোদ কুম্বলের সাথে ৬৬৪ রানের জুটি গড়েন। শচিন করেন ৩২৬ রানের ইনিংস। মুম্বাই অনূর্ধ্ব-১৬ এবং রিজভি সিপ্রংফিল্ড অধিনায়ক পৃথবি শাহ অনেক দিন পর কিশোর শচিনের কথা মনে করিয়ে দিলেন। স্কুল ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫৪৬ রান করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন এই কিশোর। হ্যারিস শিল্ড টুর্নামেন্টে বুধবার সেন্ট ফ্রান্সিস ডি’আসিসি স্কুলের বিপক্ষে নতুন এই মাইলফলক স্পর্শ করেন ১৫ বছর বয়সী পৃথবি। মোট ৩৩০ বল মোকাবেলায় ৮৫টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির ম্যারাথন ইনিংসে ৫৪৬ রান সংগ্রহ করেন পৃথবি। ইতোপূর্বে আরমান জেফার্সের ৪৯৮ রানের রেকর্ড ভাঙ্গে মুম্বাইর এ কিশোর। আর পৃথবি বিশাল রানের এই ইনিংসটি খেলার পর থেকেই তাকে শচিনের সাথে তুলনা করা হচ্ছে। এনডিটিভি তাকে নিয়ে শিরোনাম করেছে, ‘পরবর্তী শচিন টেন্ডুলকার?’