শেখ রাসেলে উরুগুয়ের ফুটবলার

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৬
শেখ রাসেলের হয়ে আজ উরুগুয়ের ২৭ বছরের ফুটবলার ফ্রান্সিসকো সুকারকে খেলতে দেখা যেতে পারে। এই প্রথম এদেশের মাটিতে খেলছেন উরুগুয়ের কোন ফুটবলার। উরুগুয়ের অনূর্ধ্ব-২০ ফুটবল দলে খেলেছেন ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সুকার। ২০০৬ সালে উরুগুয়ের প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেছেন, ডিফেনসর স্পোর্টিং ক্লাবে। এখানে তিন বছর খেলার পর প্রিমিয়ার লিগেও খেলেছেন সেন্ট্রাল এসপানলে দলে। এই দলের হয়ে তিনি রিভার প্লেটের বিরুদ্ধে গোল করার অভিজ্ঞতা রয়েছে তার। অস্ট্রেলিয়া এবং ইকুয়েডরের লিগেও খেলেছেন বলে দাবি তার। সব মিলিয়ে সুকার ১২২টি ম্যাচ খেলেছেন। শেখ রাসেলে আসা সুকার সুয়ারেজের বিরুদ্ধে খেলেছেন বলেও দাবি করেন।