এগিয়ে গেল ভারত

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৬
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮৮ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। ডুয়েন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান সংগ্রহ করেন। রবিন্দ্র জাদেজা এবং সুরেশ রাইনা তিনটি করে উইকেট শিকার করেন। জবাবে ভারত ৩৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে ২১২ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে জয়ী হয়। রোহিত শর্মা সর্বোচ্চ ৭২ এবং ভিরাট কোহলি ৮৬ রান করেন। যুবরাজ সিং ১৬ রানে অপরাজিত ছিলেন।