ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্রীজ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় ইত্তেফাকের জামিউল আহসান সিপু ও ইনকিলাবের হাসানুজ্জামান জুটি জয়ী হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে ব্রীজ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। সিপু-হাসান জুটি দি রিপোর্ট২৪ ডটকমের নূরুজ্জামান তানিম ও আজিজুল ইসলাম পান্নু জুটিকে পরাজিত করেন। খেলা পরিচালনা করেন শহীদুল ইসলাম ও শওকত আলী খান লিথো।
