গতকাল এভারটনের এবং লিভারপুলের খেলাটি ৩-৩ সমতায় শেষ হয়েছে। মার্সেসাইড ডার্বিতে এই ড্রয়ের ফলে দ্বাদশ রাউন্ড শেষে লিভারপুল ২৪ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের থেকে এক পয়েন্টে এগিয়ে থাকলো।
খেলার পঞ্চম মিনিটে ফিলিপ্পে কোয়ানতিনহো লিভারপুলকে এগিয়ে দেন। এর তিন মিটিনের মাথায় রস বার্কেলির বাড়ানো বল থেকে কেভিন মিরাল্লাস সমতা ফেরান। ১৯ মিটিনে লুইস সুয়ারেজ আবারো লিভারপুলকে এগিয়ে দেন। তবে ৭২ এবং ৮২ মিনিটে রোমেলু লুকাকু পরপর দুটি গোল করলে স্বাগতিক শিবিরে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। কিন্তু ড্যানিয়েল স্ট্যারিজ তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। ৮৯তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে স্টিফেন জেরার্ডের ফ্রী-কিককে হেডের মাধ্যমে এভারটনের জালে পাঠালে ৩-৩ সমতায় খেলা শেষ হয়।
