ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো কোচ হোসে মরিনহোর দল। গত শনিবার রাতে এই জয়ের ফলে ২৪ পয়েন্ট ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে অবস্থান করছে ব্লুজরা। একই রাতে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অল রেডরা।
