রেইমসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ফলে ফরাসী লিগে নিজেদের জয়ের ধারা ধরে রেখেছে টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। এই জয়ে তারা দ্বিতীয় স্থানে থাকা লিলির তুলনায় সাত পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে।
গত মৌসুমে শেষ লিগ ম্যাচে পিএসজি এই রেইমসের কাছেই ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছিল। ঘরের বাইরে অ্যাওয়ে ম্যাচে গত ম্যাচের সেই প্রতিশোধটাই যেন নিয়ে নিল তারকা সমৃদ্ধ পিএসজি। লুকাস মোরা এবং জার্মি মেনেজের দুই অর্ধের দুই গোলের পরে শেষ মিনিটে জলাটান ইব্রাহিমোভিচ তৃতীয় গোল করে লরেন্ট ব্ল্যাঙ্ককে ১৪টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে দশম জয় এনে দিলেন।
