প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:০৬
ইসলাম ও নৈতিক শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অধ্যায় : ৩ যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর ১। নিচের কোনটি নৈতিক মূল্যবোধের বহি:প্রকাশ ? ক.মানুষকে ঘৃণা করা খ. অন্যায় করতে পছন্দ করা গ. পাপীকে ঘৃণা করা ঘ. ভালোকাজে সহযোগিতা করা সঠিক উত্তর: ঘ. ভালোকাজে সহযোগিতা করা। ২। দুর্বল ইমানের পরিচয় কোনটি ? ক. মন্দকাজ করতে মানুষকে বাধাঁ দেয়া খ. মন্দকাজ না করতে মানুষকে উপদেশ দেয়া গ. মন্দকাজ করতে মানুষকে সহযোগিতা করা ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা সঠিক উত্তর: ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা। ৩। সমাজ সুন্দর হয় কীভাবে ? ক.মানুষের গিবত করলে খ. মানুষের সমালোচনা করলে গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে ঘ.মানুষের ভালোকাজে সহযোগিতা না করলে সঠিক উত্তর: গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে। ৪। মন্দ ও পাপের কাজে একে অপরকে কী করতে হবে ? ক. সহযোগিতা করতে হবে খ. অসহযোগিতা করতে হবে গ.মদদ দিতে হবে ঘ. এড়িয়ে চলতে হবে সঠিক উত্তর: খ. অসহযোগিতা করতে হবে । ৫। সততা মানে কী ? ক. সাধুতা খ. মানবতা গ. সত্যবাদিতা ঘ. সবকটি সঠিক উত্তর: ঘ. সবকটি। ৬। কে সত্ ব্যক্তি ? ক. যে মিথ্যা কথা বলে খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না গ. যে নিজের স্বার্থ বড় করে দেখে ঘ. যে অপরের স্বার্থ ক্ষুন্ন করে সঠিক উত্তর:খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না। ৭। কোনটি সত্ ব্যক্তির গুণ? ক. তার মাঝে মানবতাবোধ থাকে না খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে গ. সে কাউকে বিশ্বাস করে না ঘ. সেয সর্বদা সত্য কথা বলে না সঠিক উত্তর:খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে। ৮। অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে কী করে ? ক. সম্মানিত করে খ. মর্যাদা বাড়িয়ে দেয় গ. হেয় করে ঘ. সকলের বিশ্বাসের পাত্রে পরিণত করে সঠিক উত্তর: গ. হেয় করে। ৯। সততা ও সত্যবাদিতা মানুষকে ....দেয়। ক. সাহস খ. ভয় গ. মুক্তি ঘ. শক্তি সঠিক উত্তর: গ. মুক্তি। ১০। অসত্য ও মিথ্যা মানুষকে ...করে। ক. লজ্জিত খ. অপমানিত গ. সম্মানিত ঘ. ধ্বংস সঠিক উত্তর: ঘ. ধ্বংস। ১১। কে রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন? ক. হযরত ওমর (র) খ. হযরত ওসমান (র) গ. হযরত আলী (র) ঘ. হযরত আবু বকর (র) সঠিক উত্তর: ক. হযরত ওমর (র)। ১২। ইসলামের কোন খলিফার বিচারব্যবস্থা সকলের জন্য সমান ছিল ? ক. হযরত ওমর (র) খ. হযরত মুয়াবিয়া (র) গ. হযরত আনাস (র) ঘ. হযরত আবু হোরায়রা (র) সঠিক উত্তর: ক. হযরত ওমর (র)। ১৩। কে সবকিছু দেখেন ? ক. বাবা খ. মা গ. বাবা-মা ঘ. আল্লাহ সঠিক উত্তর: ঘ. আল্লাহ। ১৪। চরম শত্রুর কাছেও কীভাবে শ্রদ্ধার পাত্র হওয়া যায় ? ক. বাহুবল থাকলে খ. ক্ষমতা থাকলে গ. সততার মাধ্যমে মুগ্ধ করে ঘ. শাস্তির ভয় দেখিয়ে সঠিক উত্তর: গ. সততার মাধ্যমে মুগ্ধ করে। ১৫। ধর্মের মূল হলো - ক.মিথ্যাচার খ.কপটতা গ. ধোঁকাবাজি ঘ. সততা সঠিক উত্তর: ঘ. সততা। ১৬। আমরা কার অছিলাতেই দুনিয়াতে এসেছি ? ক. পিতার খ.মাতার গ. পিতামাতার ঘ.ডাক্তারের সঠিক উত্তর: গ. পিতামাতার। ১৭। কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ? ক. দরবেশের খ. পিতামাতার গ.শিক্ষকের ঘ. খাজাবাবার সঠিক উত্তর: খ. পিতামাতার। ১৮। কার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ? ক. দরবেশের খ. আলিমের গ.শিক্ষকের খ. পিতামাতার সঠিক উত্তর: খ. পিতামাতার। ১৯। হযরত বায়েজীদ বোস্তামী কোথার অধিবাসী ছিলেন ? ক. ইরাক খ. তুর্কিস্তান গ. ইরান ঘ. বাগদাদ সঠিক উত্তর: গ. ইরান।