চাঁদপুর-লাকসাম রুটে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আবারও বসানো হয়েছে ড্রেজার পাইপ। এ ব্যাপারে ৪ ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিনিয়র সহকারী প্রকৌশলী লাকসাম লিয়াকত আলী মজুমদার। একই ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন ফিল্ড কানুনগো লাকসাম আ. হালিম। শনিবার পর্যন্ত চাঁদপুর-লাকসাম রেলপথের ৬টি ব্রিজের নিচে ৭টি পাইপ লাইন অবৈধভাবে বসানো হয়। রেলসূত্রে জানা যায়, চলতি বছরের আগষ্ট মাসে চাঁদপুর-লাকসাম রেলপথে সুড়ঙ্গ করে বহু ড্রেজার পাইপ বসানো হয়। গত আগষ্ট মাসে বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রেজার পাইপ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
