প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতারা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০১
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবগুলো যখন চ্যাম্পিয়নশিপের জন্য বহুমুখী লড়াই চালাচ্ছে সে সময়ে স্ট্রাইকাররাও পিছিয়ে নেই। গত শনিবার রাতে মার্সেসাইড ডার্বিতে একটি করে গোল দিয়ে লিভারপুলের দুই স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং ড্যানিয়েল স্টুরিজ সমান নয় গোল নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। কিন্তু ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাদেরকে সরিয়ে সার্জিও অ্যাগুয়েরো এককভাবে উঠে এসেছেন সর্বোচ্চ গোলদাতার আসনে। মৌসুমের শুরু থেকে এই তিন স্ট্রাইকারের মধ্যেই মূলত সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলের লড়াই চলছে। রবিবার রাতে নিজেদের মাঠে লিভারপুলকে ৬-০ ব্যবধানে পরাজিত করার পথে এই আর্জেন্টাইন তারকা দুটি গোল করেন। লিগে এখন পর্যন্ত ১০টি গোল করেছেন তিনি। আটটি গোল নিয়ে এই তিন স্ট্রাইকারের পরেই আছেন নিউক্যাসলের স্ট্রাইকার লোয়িক রেমি। অলিভিয়ের গেরুদ, রোমেলু লুকাকু এবং রবিন ফন পার্সি সাতটি করে গোল করে আছেন পঞ্চম স্থানে। এছাড়া ওয়েন রুনি এবং অ্যারন রামসে ছয়টি করে গোল করেছেন। লিগের সর্বোচ্চ দশজন নাম ক্লাব গোল সার্জিও এগুয়েরো ম্যানচেস্টার সিটি ১০ লুইস সুয়ারেজ লিভারপুল ৯ ড্যানিয়েল স্ট্যারিজ লিভারপুল ৯ লোয়িক রেমি নিউক্যাসল ইউনাইটেড ৮ অলিভিয়ের গেরুদ আর্সেনাল ৭ রোমেলু লুকাকু এভারটন ৭ রবিন ফন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেড ৭ ওয়েন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ৬ অ্যারন রামসে ম্যানচেস্টার সিটি ৬